শিক্ষা ও সহায়তা

শিক্ষা ও সহায়তা কর্মসূচি

সবার জন্য মানসম্মত শিক্ষা, জীবনমুখী দক্ষতা এবং স্বাবলম্বী সমাজ গঠনের অঙ্গীকার

আমাদের শিক্ষা দর্শন

কেবল সার্টিফিকেট অর্জন করা শিক্ষার মূল উদ্দেশ্য হতে পারে না। বিএফসিপিডি (BFCPD) বিশ্বাস করে শিক্ষা হবে এমন, যা মানুষের চরিত্র গঠন করবে, বাস্তব জীবনের সমস্যাকবলিত মানুষকে স্বাবলম্বী করবে এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে।

আমাদের দেশের গ্রামীণ অঞ্চলে শিক্ষার হার বাড়লেও "মানসম্মত ও কর্মমুখী শিক্ষা" এখনও পৌঁছায়নি। আমরা সাধারণ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা, তথ্যপ্রযুক্তি এবং কারিগরি দক্ষতা বিকাশে কাজ করে যাচ্ছি।

শিক্ষা খাতের গভীর সমস্যা ও আমাদের সমাধান

জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা বিশ্লেষণ করে আমরা শিক্ষা খাতের প্রধান সমস্যাগুলোর বিপরীতে টেকসই সমাধান নির্ধারণ করেছি:

১. ঝরে পড়ার উচ্চ হার ও দারিদ্র্য

দরিদ্রতার কারণে প্রান্তিক পরিবারের সন্তানরা প্রাথমিকে ভর্তি হলেও মাধ্যমিকে যাওয়ার আগেই কাজ বা বাল্যবিবাহের শিকার হয়।

বিএফসিপিডি সমাধান

শিক্ষা উপকরণ ও খাদ্য ফান্ড: শিক্ষার্থীদের বিনামূল্যে বই-খাতা প্রদান এবং পরিবারকে সামাজিক ও আর্থিক স্বাবলম্বিতার আওতায় এনে ঝরে পড়া রোধ করা।

২. বাস্তবমুখী ও আইসিটি দক্ষতার অভাব

প্রথাগত মুখস্থ শিক্ষার কারণে জিপিএ-৫ পেলেও ছাত্রছাত্রীরা কম্পিউটার জ্ঞান ও কারিগরি ক্ষেত্রে পিছিয়ে থাকে।

বিএফসিপিডি সমাধান

আইসিটি ও ডিজিটাল ল্যাব: গ্রামীণ শিক্ষার্থীদের জন্য বুনিয়াদি কম্পিউটার, ইন্টারনেট ও পেশাদার কারিগরি শিক্ষার ফ্রি ট্রেনিং সেশন।

৩. প্রাইভেট টিউটরের চড়া খরচ

পড়াশোনা বুঝতে স্কুলে সঠিক নজর না পাওয়ায় অসচ্ছল অভিভাবকরা বাড়তি কোচিং ফি দিতে গিয়ে হিমশিম খান।

বিএফসিপিডি সমাধান

ফ্রি নাইট অ্যান্ড অব-টাইম টিউটোরিং: বিএফসিপিডির স্বেচ্ছাসেবী ও শিক্ষিত তরুণদের দ্বারা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিনামূল্যে অতিরিক্ত কোচিং দান।

বিএফসিপিডির শিক্ষা সহায়তা প্রকল্পসমূহ

১. মেধা ও প্রয়োজনভিত্তিক বৃত্তি (Stipend Project)

অসচ্ছল অথচ মেধা সম্পন্ন শিক্ষার্থীদের পড়ালেখা যেন আর্থিক অনটনে বন্ধ না হয়, সেজন্য মাসিক বা বার্ষিক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

২. 'সাক্ষর সমাজ' ও বয়স্ক শিক্ষা

যেসব বয়স্ক ব্যক্তি বা কৃষক পড়তে বা লিখতে পারেন না, তাদেরকে প্রাথমিক হিসাব-নিকাশ ও নাম স্বাক্ষর শেখাতে নৈশ কোচিং পরিচালনা।

৩. বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা আন্দোলন

বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের শিক্ষা পূর্ণ করার লক্ষ্যে বাল্যবিবাহ রোধে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে অভিভাবক সমাবেশ করা।

শিক্ষা সহায়তার জন্য আবেদন করুণ

আপনি কি কোনো অসচ্ছল শিক্ষার্থীকে সাহায্য করতে চান অথবা শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে চান?

সহায়তার জন্য আমাদের অফিসে বা অনলাইনে যোগাযোগ করুন

আপনার খাতা-কলম, বই বা উপবৃত্তির প্রয়োজন হলে আমাদের প্রতিনিধি দলের সাথে সরাসরি দেখা করতে পারেন।

যোগাযোগ/আবেদন করুন